Sunday, 4 December 2011

দূরে দাঁড়িয়ে দেখাই ভালো

      দূরে দাঁড়িয়ে দেখাই ভালো

আজ অনেক পথ পেরিয়ে, অনেক ভেবে চিন্তে
অবশেষে নিশ্চিন্ত, পারিয়া সে পথ চিনতে।

আগে যখনই চেয়েছি খেলতে
          চেয়েছি একটু ডানা মেলতে
পেরেছি খেলতে যত না
       পেয়েছি তার থেকে বেশি যাতনা।
   তাই ভেবেছি এ খেলা আর না
    খেলা দাঁড়িয়ে দেখাই ভালো।


ক্ষুধা যখনই এসেছে মনে
             গিয়েছি খাদ্য অন্বেষণে।
হয়তো একটু ক্ষুধা মিটল,
অমনি -
কে কত খাবে, কার কি পাওনা
          তার হাজার হিসাব চলল।

এদিকে ছিল আর যত আর্ত
             যারা থেকে গেল ক্ষুধার্ত
মনের খিদা মিটলেও
               হৃদয় রইলো অপবিত্র।

যদিও আজও ক্ষুধা লাগে মনে
                   তবু করেছি সঙ্কল্প
খাবো সবার খাওয়ার শেষে
            যদি পড়ে থাকে কিছু অল্প।
না পাইলে কিছু খাদ্য, হয়তো একটু কষ্ট হল
     তবু কাড়াকাড়িতে আর না
     ক্ষুধায় কষ্ট পাওয়াই ভালো।


সেদিন চেয়েছি ভালবাসতে
             ছুটেছি তোমার কাছে আসতে
ভেবেছি আমার যেমন ভালবাসা
           আমায় তেমনি তুমি ভালোবাসো।
     শীঘ্রই সব ভ্রম দূর হল
এখানে সবই দেওয়া নেওয়া
                    সবই চাওয়া পাওয়া।
যখনই মনে হল হলে মন্দ না
              তখনই শোনালে যত গঞ্জনা।
দিয়েছি মনকে সান্ত্বনা
             মন আগে এত কিছু জানতোনা
      মনে পরাধীনতার যন্ত্রণা।


       যদিও এ মন তৃপ্ত না
     তবু এই লীলা খেলা আর না
      ক্রমে স্পষ্ট হচ্ছে আর না
      আর স্পষ্ট হচ্ছে আর না
     এখানে আর না খেলাই ভালো।


      যখনই হয়েছে ঊর্ধ্বে ওঠার বাসনা
     তাড়াতাড়ি করে করেছি সবে সূচনা
দেখি চলার শুরুতে পথের শুরু যেথা
         যত হানাহানি আর টানাটানি চলে সেথা।
দিনে হারিয়ে ফেলেছি আপনাকে পথ মাঝে
           তব হিংসা মম শরীরেই খাঁজে খাঁজে।
যতবার হারাতে চেয়েছি একে ওকে আর তাকে
            ততবারই আমি হারিয়েছি আপনাকে।

সেদিন হঠাৎ দেখি পথ মাঝে আমি একা
নেই ভালোবাসা, শূন্য হৃদয়, পথ একেবারে ফাঁকা।

উপরে উঠতে যাদের ঠেলেছি নিচেতে
      আজ পড়িমরি করে ছুটেছি তাদেরই কাছেতে।
যারা উঠছ ওঠো, কি আর আসলো গেল
        আমি পড়েই আছি, তুমি অকারণে ঠেল।
আর ঠেলাঠেলিতে লাভ নাই
            আমার উপরে যাওয়াতে কাজ নাই।
      তুমি চলছ চল, পাখনা মেল
        নিচে দাঁড়িয়ে দেখাই ভালো।

No comments:

Post a Comment